ইসলাম, তাসাউফ, সূফীবাদ

দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানাদি: বিশ্বব্যাপী মোহাম্মদী ইসলামের বার্তা

সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী (রহ.) এর নেতৃত্বে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানগুলো মুসলিম জাহানে মোহাম্মদী ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম হিসেবে বিবেচিত। তাঁর উদ্দীপনামূলক আহ্বানে প্রতিবছর লক্ষ লক্ষ আশেকে রাসুল (সা.) দেশ-বিদেশ থেকে এসব আয়োজনে অংশগ্রহণ করে আসছেন।