জাতীয়, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, যা বলছে কর্তৃপক্ষ

রাজধানীর আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।