দেওয়ানবাগী হুজুর সম্পর্কে যত প্রশ্ন : সঠিক তথ্য জানুন
সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী হুজুর কেব্লাজান একজন সুন্দর আদর্শ ও অনুপম মহত্তম চরিত্রের আদলে প্রতিষ্ঠিত আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন এক মানব দরদি মহামানব। তিনি ছিলেন সুফিদের সম্রাট, বেলায়েতের যুগের শ্রেষ্ঠ সংস্কারক। তিনি একজন অসাধারণ বাগ্মী এবং তাঁর ভাষণে সহজেই মন্ত্রমুগ্ধ হয়ে যেত অগণিত শ্রোতার দল।
